তাজা প্রাকৃতিক উৎসের মাছ, মাংস, মিষ্টি, অর্গানিক গ্রোসারি ও আরও অনেক কিছু—বাছাই, যত্ন আর নির্ভরতার সাথে আপনার দরজায়।
সাগর, নদী, প্রাকৃতিক উৎসের টাটকা মাছ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য — যা দরকার সবই পাবেন জিনির কাছে।
গোজিনির যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে—প্রকৃতির সতেজতা আপনার ঘরের খাবারে পৌঁছে দেওয়ার। খুলনার নদী, সুন্দরবন ও উপকূলের মাছ থেকে শুরু করে খামারের মাংস ও নিত্যদিনের পছন্দের খাবার—উৎস থেকে আপনার দরজা পর্যন্ত প্রতিটি ধাপে যত্ন রাখাই আমাদের অঙ্গীকার। আপনার পরিবার উপভোগ করুক আসল স্বাদ, আর খাবার কেনাকাটা হোক সহজ ও স্বস্তির—এই ভাবনাই গোজিনির পথচলার অনুপ্রেরণা।
GOGINI-তে ঘরে বসেই কিনুন সারা দেশের সতেজ মাছ। পরিচ্ছন্ন পরিবেশে প্রক্রিয়াজাত, কাটা, ধোয়া ও প্যাকেটজাত মাছ পৌঁছে যাবে আপনার দরজায়। বাজারের ঝক্কি ছেড়ে উপভোগ করুন সহজ, নিরাপদ ও নিশ্চিন্ত মাছ কেনাকাটা।
পরিবারের স্বাস্থ্য ও হাইজিনের কথা মাথায় রেখে GOGINI-তে পান পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশে প্রক্রিয়াজাত মাছ। বিশুদ্ধ পানির ব্যবহার, মাত্র একবার ফ্রিজিং এবং মানসম্মত প্যাকেজিংয়ে উপভোগ করুন সতেজ মাছের স্বাদ। পরিবারের নিশ্চিন্ত খাবারের জন্য বেছে নিন GOGINI।